Upcoming: Bengali New Year Edition '26
Ongoing: Autumn Edition '25 (Published 10 Apr. 2026)
ডিজিটাল ডেস্ক,জানুয়ারি,২০২৩:- তৃতীয় লিঙ্গ নিয়ে বহুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। এমন কিছু মানুষ যারা তৃতীয় লিঙ্গের নয় তারা সারা কলকাতাতে দাপিয়ে বেড়াচ্ছেন এবং অনৈতিক কাজ করছেন, সেক্ষেত্রে সত্যিকারের যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের সম্মানহানি হচ্ছে এমনই অভিযোগ করেন সন্তোষপুর থার্ড জেন্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নূর মহম্মদ (বেগম)। তাদের এই বিভিন্ন সমস্যা নিয়ে বুধবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সন্তোষপুর মেটিয়াব্রুজ অঞ্চলে তারা রয়েছেন। কিন্তু বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে যে বাইরের কিছু মানুষ যারা নিজেদের তৃতীয় লিঙ্গের বলে পরিচয় দিয়ে সমস্যার সৃষ্টি করছে। এবং এমন কিছু অনৈতিক কাজ করছেন যাতে আমরা যারা আসল তৃতীয় লিঙ্গের তারা সমস্যায় পড়ছি, আমাদের নাম খারাপ হচ্ছে । তিনি আরো অভিযোগ করেন, ”এই সমস্ত তৃতীয় লিঙ্গের মানুষ বলে যারা পরিচয় দিচ্ছেন তারা আসলে বাংলাদেশী। এমন ঘটনাও ঘটছে আমরা যারা আসল তৃতীয় লিঙ্গের মানুষ , আমরাও অত্যাচারিত হচ্ছি । আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে বিষয়ের উপর একটু দৃষ্টিপাত করেন এবং আমাদের এই সমস্যায় থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। তারা হুঁশিয়ারি দেন যদি সরকার তাদের সাড়া না দেন তাহলে আগামী দিনে তারা বিধানসভার সামনে বিক্ষোভ দেখাবেন।