Upcoming: Bengali New Year Edition '26
Ongoing: Autumn Edition '25 (Published 10 Apr. 2026)
স্বপন মাহাতো,কলকাতা:- বাংলার নববর্ষের প্রথম দিনটিকে একটু অন্যরকম ভাবে পালন করলো "মাই নেচার কোচ" (My Nature Coach)। নববর্ষের দিন সংগঠনের তরফ থেকে রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো কিছু খাদ্য সামগ্রী। এই দিন সংস্থার তরফ থেকে রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল, কেক, ফ্রুট জুস এবং খেজুরের প্যাকেট। মাই নেচার কোচের (My Nature Coach) কর্ণধার অভিষেক ভট্টাচার্য বলেন, " যেভাবে গরম বাড়ছে তাতে সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যেও সমাজের অন্যতম স্তম্ভ পুলিশকর্মী যারা তীব্র তাপপ্রবাহের মধ্যেও রাস্তায় নিজেদের কর্তব্যে অনড়। তাদের সাথেই আমরা বাংলা নববর্ষের প্রথম দিনটি ভাগ করে নিলাম। এ দিন হাওড়ার কিছু অংশে( নবান্ন থেকে অঙ্কুরহাটি পর্যন্ত ) সংগঠনের পক্ষ থেকে রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।