Upcoming: Bengali New Year Edition '26
Ongoing: Autumn Edition '25 (Published 10 Apr. 2026)
স্বপন মাহাতো, কলকাতা:- 'পয়লা বৈশাখ - বাংলা নববর্ষ' শীর্ষক এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে 'দ্য ক্রীক ক্লাব' বরণ করে নিল বাংলা ১৪৩০ সাল কে। অনুষ্ঠানের অঙ্গ রূপে 'দ্য ক্রীক ক্লাব' তাদের অনুষ্ঠান প্রাঙ্গণে ছোটো আকারে উপস্থাপন করেছিল বীরভূম জেলার 'সোনাঝুরি হাট'-কে। দক্ষিণ ২৪ পরগনার জোকা-র গা ঘেঁষে অবস্থান করছে পৈলান। পৈলান-এর বেঙ্গল পৈলান পার্ক অঞ্চলে অবস্থিত এই 'দ্য ক্রীক ক্লাব'। 'দ্য ক্রীক ক্লাব'-এর হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অন্বেষ ঠাকুর জানান, "আজকের অনুষ্ঠানের মাধ্যমে 'দ্য ক্রীক ক্লাব' পশ্চিমবঙ্গে বসবাসকারী বিভিন্ন প্রদেশের জনগণ তথা অন্যান্য সমাজের কাছে আবেদন করছে, আপনাদের সমাজের মেলবন্ধনের বিভিন্ন অনুষ্ঠান আপনারা প্রকৃতির বুকে ৪ একর ভূমির উপর ছড়িয়ে থাকা 'দ্য ক্রীক ক্লাব'-এর ভূখণ্ডে অনায়াসেই করতে পারেন।" আজকের অনুষ্ঠানে বীরভূমের সোনাঝুড়ি থেকে আগত তফশিলি উপজাতিভুক্ত সমাজের এক দল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি জনমানসের সামনে তুলে ধরেন। এর পাশাপাশি অনুষ্ঠান মঞ্চের ধারে গড়ে তোলা হাটে সোনাঝুড়ি-র ৩০ জন কারিগর অংশগ্রহণ করেছিলেন।