Upcoming: Bengali New Year Edition '26

Ongoing: Autumn Edition '25 (Published 10 Apr. 2026)

ISSN 2321 - 4805

  • "দল নাট্যগোষ্ঠী"র পাঁচ দিনব্যাপী পাপেট কর্মশালা

    05 May 2026: "দল নাট্যগোষ্ঠী"র পাঁচ দিনব্যাপী পাপেট কর্মশালা

    Gitanjali Das , Theatre Artist , বিশ্বভারতী

    গত ৩রা মে ২০২৬ ইং তারিখে দিগন্তপল্লী, শান্তিনিকেতনের ক্ষুদে বাচ্চাদের দ্বারা অভিনীত পাপেট শোর মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী একটি পাপেট কর্মশালা। শান্তিনিকেতনের "দল নাট্যগোষ্ঠী"র আয়োজনে এবং "দিগন্তপল্লী মাতৃ সংঘে"র সার্বিক সহযোগিতায় এই পাপেট কর্মশালাটি শুরু হয়েছিল গত ২৮ এপ্রিল '২৬ ইং তারিখে। সুদূর ভেনিজুয়েলা থেকে আগত আমাদের বন্ধু José Antonio García এবং জার্মানী থেকে আগত Lucienne Weigel এই পাপেট কর্মশালাটি পরিচালনা করেন। পাঁচদিনের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায়ের মধ্য দিয়ে এই ক্ষুদে বাচ্চাদের নিয়ে এই পাপেট কর্মশালাটি শেষ হয় ২রা মে '২৬ ইং তারিখে। অতঃপর ৩রা মে সন্ধ্যা সাতটায় 'দিগন্তপল্লী কালী মন্দির' প্রাঙ্গণে এই পাপেট শোটি অভিনীত হয়।

     

    অভিনয়ের প্রাক্কালে অতিথিদের বরনের মধ্য দিয়ে স্বল্প সময়ের একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন "দিগন্তপল্লী মাতৃ সংঘে"র সেক্রেটারি শ্যামল কোনার এবং দল নাট্যগোষ্ঠীর সেক্রেটারি এবং নির্দেশক বিভাস বিষ্ণু চৌধুরী সহ পাপেট কর্মশালাটির পরিচালক José এবং Lucienne। সেখানে দেশি-বিদেশি এবং স্থানীয় নানারকমের দর্শকদের মাঝে অনুষ্ঠিত হয় ৭ মিনিটের একটি পাপেট শো "পত্রিকা"। দর্শকদের অনুরোধে পাপেট শোটি পরপর দুবার মঞ্চস্থ করতে হয় যেটি খুবই আনন্দের একটি বিষয়। শো পরবর্তী সময়ে দর্শকরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন যার মধ্যে ছিলেন শ্রীলংকা থেকে আগত জাস্টিন জালুড এবং USA থেকে আগত এলিজাবেথ এবং আমাদের স্থানীয় অনেক বিদ্বজন। তারা তাদের মতামত জানান যা বাচ্চাদের সার্বিক বৃদ্ধিতে খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।